Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত - The Daily Dhaka Dialogue

June 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

বুধবার (২২ এপ্রিল, ২০২৬) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী বলেন, জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের। তাই জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং দরিদ্র মানুষের জীবিকা রক্ষার স্বার্থে সংশ্লিষ্টদের মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ব্যবস্থাপনায় জোর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অতীতে এইসব ইজারা প্রদানের ক্ষেত্রে অনেক অনিয়ম করা হয়েছে। অতিদ্রুত স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত নিয়ে প্রস্তাবিত তালিকা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসককে তিনি নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জেলা থেকে জলমহাল ইজারা সংক্রান্ত যে সুপারিশগুলো আসছে, তা রিভিউ করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রচলিত আইন ও নীতিমালার আলোকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে প্রস্তাবগুলো রিভিউ করতে হবে, যাতে অন্তর্ভুক্তিমূলক ও ফলপ্রসূ কাজ হয় এবং এতে কোনো ফাঁকফোকর না থাকে।

উল্লেখ্য, আজকের সভায় সুনামগঞ্জ জেলার জলমহাল ইজারা সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়। এছাড়া সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিল চুড়ইল (বদ্ধ) জলমহালটি খনন প্রস্তাব অনুমোদন করা হয়।

Scroll to Top