ডেস্ক রিপোর্টঃ
মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৩০ মে ২০২৬) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতির স্মৃতির প্রতি গভীর সম্মান জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।











