ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে অবস্থিত রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম (Chargé d’Affaires a.i.) Vyacheslav Sentyurin সোমবার (১৫ জুন, ২০২৬) ররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস উইংয়ের মহাপরিচালক S.M. Mahbubul Alam–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে দুই পক্ষ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে রাজনৈতিক সংলাপ, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।











