Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টনের বেশি গম আমদানিতে নির্ধারিত সময়ে চালান পৌঁছানোয় সন্তোষ প্রকাশ খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর - The Daily Dhaka Dialogue

June 12, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টনের বেশি গম আমদানিতে নির্ধারিত সময়ে চালান পৌঁছানোয় সন্তোষ প্রকাশ খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টনের বেশি গম আমদানিতে নির্ধারিত সময়ে চালান পৌঁছানোয় সন্তোষ প্রকাশ খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত Brent T. Christensen-এর নেতৃত্বে একটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি খাদ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ মেট্রিক টনেরও বেশি গম আমদানি করা হয়েছে। বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে গমের চালান দেশে পৌঁছানোয় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং জনগণের কল্যাণে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর Eric Geelan, ইকোনমিক অফিসার Richard Rasmussen, খাদ্য সচিব মোঃ ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Scroll to Top