Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - The Daily Dhaka Dialogue

June 11, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে শুরু হওয়া এ বিশেষ সভা দুপুর ১টায় শেষ হয়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে প্রচলিত রীতি অনুযায়ী মন্ত্রিপরিষদের বিশেষ সভায় জাতীয় বাজেট অনুমোদন করা হয়।

সভায় আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং তা অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট সম্পর্কেও আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদের বিশেষ সভা শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এরপর অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন কার্যক্রমকে গুরুত্ব দিয়ে প্রণীত এ বাজেট দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রযাত্রার দিকনির্দেশনা নির্ধারণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Scroll to Top