ডেস্ক রিপোর্টঃ
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার (১৬ জুন) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন বোর্ড ঘোষিত ফলাফল অনুযায়ী, কনশাস-রিলায়েন্স ফোরামের মোহাম্মদ হানিফ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ভোটাররা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নতুন কমিটিতে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ। সহ-সভাপতি-১ পদে নির্বাচিত হয়েছেন মো. মঈনুল ইসলাম এবং সহ-সভাপতি-২ পদে নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান জাকির।

পরিচালক (ফাইন্যান্স) পদে জহির হেলাল, পরিচালক (অ্যাকাউন্টস) পদে মো. জাহির উদ্দিন, পরিচালক (ইন্টারন্যাশনাল) পদে ফিরোজুল ইসলাম, পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) পদে মিজান রহমান, পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) পদে আবুল বাসেত বাবু, পরিচালক (লিগ্যাল অ্যাফেয়ার্স) পদে রবিউল ইসলাম রবি, পরিচালক (প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন) পদে আবু রায়হান সুমন, পরিচালক (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) পদে নাঈমুল হাসান, পরিচালক (ইনফরমেশন টেকনোলজি) পদে মোমিনুল ইসলাম আসিফ, পরিচালক (কালচার অ্যান্ড স্পোর্টস) পদে সৈয়দ মো. ইমতিয়াজ, পরিচালক (মেম্বার অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার) পদে এবিএম জাকারিয়া রাজিব এবং পরিচালক (প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস) পদে শওকত হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন সেলিম, তামিম আহমেদ ও নুরুল আনোয়ার। অ্যাসোসিয়েট মেম্বারস গ্রুপের পরিচালক পদে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত এই কমিটির নেতৃত্বে টোয়াব আরও গতিশীল, আধুনিক ও কার্যকর সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। একই সঙ্গে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়করণ এবং পর্যটন খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











