Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ইজিপিপি প্রকল্পের কার্যক্রম শুরু - The Daily Dhaka Dialogue

June 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ইজিপিপি প্রকল্পের কার্যক্রম শুরু

কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ইজিপিপি প্রকল্পের কার্যক্রম শুরু

Image

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান।

অনুষ্ঠানে রতনপুর রেলব্রিজ হতে সুরিচালা, মকসবিল হতে তুরাগ নদী পর্যন্ত এবং গোয়ালিয়া নদী হতে শিমুলিয়াপাড়া পর্যন্ত খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ স্বাভাবিক হবে, অন্যদিকে স্থানীয় অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) জনাব মোঃ সোহেল রানা, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ এ এইচ এম ফখরুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ ফাহিম শাহরিয়ার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোঃ আওলাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Scroll to Top