ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৩ জুন, ২০২৬) সকালে কক্সবাজারে পৌঁছেছেন। সকাল ৯টা ৫৩ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সকাল ৯টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরে রয়েছেন।

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। অভ্যর্থনাকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।











