June 1, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঈদের আনন্দ ভাগাভাগি করতে তেজগাঁও সরকারি শিশু পরিবারে সমাজকল্যাণ মন্ত্রী

ঈদের আনন্দ ভাগাভাগি করতে তেজগাঁও সরকারি শিশু পরিবারে সমাজকল্যাণ মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এসময় মন্ত্রী শিশুদের খোঁজখবর নেন। তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার পাশাপাশি পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন।

মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের মানুষেরও দায়বদ্ধতা রয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

Scroll to Top