June 22, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ‘আসুন, আমরা চিন্তা করি দেশের জন্য কী করতে পারি’: প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

‘আসুন, আমরা চিন্তা করি দেশের জন্য কী করতে পারি’: প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, “আসুন আমরা সকলে মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি, যাতে সকলে মিলে ভালো থাকতে পারি।”

রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুরের হোটেল শাংগ্রি লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের কী দাবি আছে, সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি, আমাদের কী কর্তব্য আছে দেশের প্রতি।”

তিনি প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, দেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রগতিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

দেশবাসীর পক্ষ থেকে প্রবাসীদের প্রতি একটি বিশেষ অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আসুন আজকে থেকে আমরা চিন্তা করি, আমরা কী করতে পারি দেশের জন্য। এটাই হোক আমাদের আজকের চিন্তা। আপনাদের কাছে এই আশা রাখছি।”

মতবিনিময় অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

Scroll to Top