June 1, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

Image

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর একটি ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বাস্থ্য বিভাগ ও সিআইডির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ মে ২০২৬) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউ’র কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘিরে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ৬ শিশুর মৃত্যুর ঘটনা সামনে আসে। বিষয়টি নিয়ে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

Scroll to Top