ব্যবসায়িক অংশীদারত্বের মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হবে: ভারতীয় হাইকমিশনার


ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার এবং ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকায় বিজনেস রিসেপশনের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন।
মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর সফররত প্রতিনিধিদল এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃস্থানীয় সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ নিয়ে অর্থবহ মতবিনিময় হয়।
![]() |
![]() |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের যুবসমাজের অভিন্ন আকাঙ্ক্ষা এবং উভয় দেশের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে ব্যবসায়িক খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব আকাঙ্ক্ষাকে বাস্তব সুযোগে রূপান্তর করতে এবং টেকসই অংশীদারত্ব গড়ে তুলতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, শক্তিশালী ব্যবসায়িক অংশীদারত্ব ভারত ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া সিআইআই-এর মহাপরিচালক শ্রী চন্দ্রজিৎ ব্যানার্জী অনুষ্ঠানে বক্তব্য দেন।













