চামড়া শিল্পনগরী পরিদর্শন করলেন বিসিক চেয়ারম্যান

ডেস্ক রিপোর্টঃ
Published: August 15, 2026 | 07:30 PM1 min read

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকালে চামড়া শিল্পনগরী পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি চামড়া শিল্পনগরীর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিল্পনগরীর বর্তমান কার্যক্রম, ব্যবস্থাপনা ও বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।

বিসিক চেয়ারম্যান চামড়া শিল্পনগরীর বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। এসব সমস্যা নিরসনে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং শিল্পনগরীর কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের সময় বিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











