শাকিব খানের ‘তাণ্ডব’ পাইরেসির কবলে

A Desk Report
Published: June 15, 2025 | 01:54 PM1 min read

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ শুরুতে দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যের দিক থেকে নজর কাড়লেও এর মাঝেই নেমে এসেছে দুঃসংবাদ।
মুক্তির কয়েক দিনের মধ্যেই সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়েছে পুরো সিনেমার এইচডি ভার্সন। যা নির্মাতাদের জন্য বড় ধরনের ধাক্কা।
শুক্রবার (১৩ জুন, ২০২৫) রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে সিনেমাটির ঝকঝকে প্রিন্ট। এরপর ছড়িয়ে পড়েছে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। পরে ইউটিউব থেকে সিনেমাটি সরিয়ে নিলেও এখনো সিনেমার পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও বিভিন্ন ওয়েবসাইটে।
সচেতন দর্শক ও সিনেমাপ্রেমীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, অনেকে প্রযোজনা সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
Spread the word
Spread the word











