ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ারএশিয়ার গ্রুপ সিইও (CEO) বো লিংগাম।
সোমবার (২২ জুন ২০২৬) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেল-এ এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিমান চলাচল সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং এয়ারলাইন্স খাতে নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।











