গাজীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও মেয়র মো. মজিবুর রহমান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শ্রমিক নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।











