Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
বন্ধ পাটকল চালু হলে অর্থনীতিতে গতি আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী - The Daily Dhaka Dialogue

June 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বন্ধ পাটকল চালু হলে অর্থনীতিতে গতি আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

বন্ধ পাটকল চালু হলে অর্থনীতিতে গতি আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

দেশের বন্ধ থাকা পাটকল পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে। মিলগুলো চালু হলে মানুষের কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতি গতিশীল হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুট মিলস পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এ কথা বলেন। পরে তিনি ঘোড়াশাল উপজেলার বাংলাদেশ জুট মিলস ও প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, বন্ধ মিলগুলো পুনরায় চালুর উদ্দেশ্যে ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া এবং ইওআই (EoI) বিজ্ঞপ্তি সম্পন্ন হয়েছে। সরকার মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে মিলগুলো পরিচালনা করতে আগ্রহী। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিল্পাঞ্চলগুলো আবার সচল করতে পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে দেশের অর্থনীতিতে গতি আসে। এটি বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির একটি।

নরসিংদীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নরসিংদীর এসব শিল্পকারখানায় একসময় হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। পুনরায় মিলগুলো চালু হলে স্থানীয় পর্যায় থেকে প্রায় শতভাগ কর্মসংস্থান করা হবে। এতে স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন হবে।

প্রতিমন্ত্রী বলেন, সোনালি আঁশের হারানো গৌরব ফিরিয়ে আনতে পাটবীজের মানোন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিবেশী দেশ থেকে আসা বীজের তুলনায় দেশি বীজের ফলন উন্নত করতে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট (বিজেআরআই)-কে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, পাটচাষিরা যেন পাটের ন্যায্য মূল্য পায় সেদিকে নজর দিয়ে কাজ করছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)-এর চেয়ারম্যান কবির উদ্দিন শিকদারসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের প্রতিনিধিগণ।

Scroll to Top