Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান - The Daily Dhaka Dialogue

June 12, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের বিচ্যুতি হবে না।

সোমবার (২০ এপ্রিল, ২০২৬) বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “হাজারো মানুষের সামনে এবং গণমাধ্যমের উপস্থিতিতে আবারও পরিষ্কার করে বলতে চাই—সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি শব্দ আমরা একে একে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিষয়টি স্পষ্টভাবে জানানো সত্ত্বেও কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

জনসভায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Scroll to Top