Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
বগুড়ায় প্রেস ক্লাবের নতুন ভবন ও মসজিদ পুনর্নির্মাণের উদ্বোধন রেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - The Daily Dhaka Dialogue

June 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বগুড়ায় প্রেস ক্লাবের নতুন ভবন ও মসজিদ পুনর্নির্মাণের উদ্বোধন রেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বগুড়ায় প্রেস ক্লাবের নতুন ভবন ও মসজিদ পুনর্নির্মাণের উদ্বোধন রেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

বগুড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে নতুন প্রেসক্লাব ভবন এবং একটি মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল, ২০২৬) দিনভর কর্মসূচি শেষে রাত সোয়া ৭টার দিকে তিনি বগুড়া প্রেসক্লাবের নিজস্ব বহুতল ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকদের জন্য দীর্ঘদিন আগে শুরু করা এই প্রকল্প শেষ করতে পেরে তিনি আনন্দিত। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, বগুড়ার সাংবাদিকরা স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে তুলে ধরবেন, যাতে এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর একটি শাখা বগুড়ায় স্থাপনের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী তাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করার পরামর্শ দেন এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে তিনি প্রেসক্লাব প্রাঙ্গণে একটি সোনালু ফুলের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, গোলাম মোহাম্মদ সিরাজ, কাজী রফিকুল ইসলাম, দৈনিক করতোয়া-এর সম্পাদক মোজাম্মেল হক লালুসহ বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এর আগে প্রধানমন্ত্রী তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত বায়তুর রহমান মসজিদ-এর পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।

দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে বগুড়ার উন্নয়ন কার্যক্রমে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

Scroll to Top