Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়ঃ পার্বত্য মন্ত্রী - The Daily Dhaka Dialogue

June 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়ঃ পার্বত্য মন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়ঃ পার্বত্য মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামও সুষম উন্নয়নের মাধ্যমে সমতলের সাথে সমভাবে এগিয়ে যাবে। তিনি নিজস্ব শিকড় ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করে ‘সবার আগে বাংলাদেশ’—এ সত্যটিকে মনে-প্রাণে লালন করার আহ্বান জানান।

শুক্রবার (১৭ এপ্রিল, ২০২৬) রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) আয়োজিত জলকেলি উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মারমা সম্প্রদায়ের প্রশংসা করে মন্ত্রী বলেন, বর্তমানে অনেক গোষ্ঠী তাদের সাংস্কৃতিক ঐতিহ্য হারাতে বসলেও মারমারা তাদের ঐতিহ্য ঠিকই ধরে রেখেছে। তবে পাহাড়ের অনেক বিলুপ্তপ্রায় সংস্কৃতি রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে এখনই সজাগ থাকতে হবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। সাংগ্রাই এখন শুধু মারমা সম্প্রদায়ের উৎসব নয়; এটি পাহাড়ের সকল জাতি-গোষ্ঠীর সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশি। তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের ‘বাংলাদেশি’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বৈষম্যের ঊর্ধ্বে এনেছিলেন।

উদ্বোধনের পর ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি বর্ষণের মাধ্যমে উৎসবে মেতে ওঠেন। পুরনো বছরের সকল দুঃখ, গ্লানি ও অপশক্তিকে ধুয়ে-মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোই এই জলকেলি উৎসবের মূল উদ্দেশ্য।

Scroll to Top