Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী - The Daily Dhaka Dialogue

June 11, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম। সাংগ্রাই একটি উৎসব নয়; এটি পার্বত্য অঞ্চলের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক।

তিনি বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চিংম্রং এলাকায় আয়োজিত ‘চিংম্রং সাংগ্রাই রিলংপোয়ে ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ‘মাহা: সাংগ্রাই রিলংপোয়ে’ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশ নেন এবং মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ ধরনের উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই অবকাঠামো নির্মাণে নিরলসভাবে কাজ করছে। একটি সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ গঠন সরকারের অন্যতম লক্ষ্য।

এ উৎসবে শ্রদ্ধেয় ধর্মপ্রাণ মহাস্থবির, চতুর্থ মহাসংঘরাজ, প্রিয়দর্শী মহাস্থবির উপসংঘরাজসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top