Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - The Daily Dhaka Dialogue

June 11, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বুধবার (১৫ এপ্রিল, ২০২৬) সাভারে যুব উন্নয়ন একাডেমিতে “কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ ও যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালা-২০২৬”-এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান এবং যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খান।

কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও শিল্প—প্রতিটি ক্ষেত্রে এআই নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।

তিনি বলেন, এআই-ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সাথে দক্ষতার সংযোগ স্থাপন হবে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এআই-নির্ভর প্রশিক্ষণ সফলভাবে বাস্তবায়িত হচ্ছে এবং আমরা চাই বাংলাদেশও সেই ধারায় এগিয়ে যাক। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীও যেন এর সুবিধা পায় এবং এআই ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, যারা এই প্রশিক্ষণ গ্রহণ করবেন, তারা তৃণমূল পর্যায়ে এই অর্জিত জ্ঞান সকলের মাঝে ছড়িয়ে দেবেন।

Scroll to Top