ডেস্ক রিপোর্টঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভারতীয় ডেপুটি হাই কমিশন, খুলনা-এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভারতীয় সহকারী হাই কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব চন্দ্রজিত মুখার্জীর আমন্ত্রণে খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এবং বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব তোফায়েল আহমদ এবং খুলনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।











