Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর - The Daily Dhaka Dialogue

June 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর

উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর

Image

ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার ২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) উপস্থিত কর্মকর্তাগণের উদ্দেশ্যে বলেন, আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন যাতে আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে পারি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনাকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রায় বিভক্ত করার নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ৬ মাসের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ-সংস্লেষের ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Scroll to Top