Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

বাঙালির চিরায়ত সংস্কৃতি, ভাষা আন্দোলনের চেতনা ও জ্ঞানচর্চার ঐতিহ্যকে ধারণ করে শুরু হয়েছে প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা ২০২৬। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বহুমাত্রিক বাংলাদেশ’।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় বইমেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সমবেত কণ্ঠে গাওয়া হয় অমর একুশের অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, যা ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের আবহ তৈরি করে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রকাশকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

মেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন (ছুটির দিন ছাড়া) বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ প্রবেশ করতে পারবেন না। তবে ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Scroll to Top