March 15, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • সুদানে অতর্কিত ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশী শান্তিরক্ষী

সুদানে অতর্কিত ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশী শান্তিরক্ষী

Image

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শান্তিরক্ষী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (১৩ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ শান্তিরক্ষী হতাহত হন। এর মধ্যে ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতির অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই পোস্টে।

Scroll to Top