May 21, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা কাজী সাইয়্যেদুল আলম বাবুল

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা কাজী সাইয়্যেদুল আলম বাবুল

Image

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল সোমবার (১৮ মে, ২০২৬) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বর্তমান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের নতুন নতুন বিনিয়োগের সম্ভাবনা ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় কাজী সাইয়্যেদুল আলম বাবুল বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বন্ধুপ্রতিম দেশ সংযুক্ত আরব আমিরাতের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাণিজ্য ও বিনিয়োগ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Scroll to Top