Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
জলাবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে: পানি সম্পদ মন্ত্রী - The Daily Dhaka Dialogue

June 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জলাবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে: পানি সম্পদ মন্ত্রী

জলাবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে: পানি সম্পদ মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদী, খাল, জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি করে শুষ্ক মৌসুমে কৃষি কাজে সেচের ব্যবস্থা ও মৎস্য উৎপাদন বৃদ্ধি করা হবে। জলাবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের রাজাপুর-দেবীনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এ এলাকার জনগণের স্বার্থে রাজাপুর-দেবীনগর খাল পুনঃখনন করা হচ্ছে। খালটি পুনঃখনন করা হলে এর দু’পাশে বসবাসরত জনগণকে কৃষি কাজে সেচের ব্যবস্থার পাশাপাশি বন্যায় জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় খালের দু’পাশে বৃক্ষরোপণ করা হবে। খাল খনন কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি জানান।

এ্যানি চৌধুরী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে আধুনিক কৃষির বিপ্লব করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন বিপ্লব রচিত হবে। দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ৫৪ জেলায় খনন উদ্বোধন করা হয়েছে। তিনি জানান, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় ২ দশমিক ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার রাজাপুর-দেবীনগর খাল পুনঃখনন করা হচ্ছে।

এছাড়া মন্ত্রী লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মরা মেঘনা হতে চর মার্টিন পর্যন্ত ১ দশমিক ৮৫ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ৬২ কিলোমিটার খাল পুনঃখনন উদ্বোধন করেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোঃ রায়হান কাজমী, সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

Scroll to Top