June 16, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সকাল ১০:৩০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত Mr. Reto Renggli।

সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সুইজারল্যান্ড বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

এছাড়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সুইস কোম্পানি Swissport-এর আগ্রহের কথা প্রকাশ করেন। মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের পক্ষ থেকে প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।

Scroll to Top