June 17, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পুবালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

পুবালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান পুনর্নির্বাচিত মনজুরুর রহমান

Image

বিজনেস ডেস্কঃ

প্রখ্যাত ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান সর্বসম্মতিক্রমে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক Pubali Bank PLC–এর পরিচালনা পর্ষদের। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্বে থাকবেন।

ব্যাংকের ১৫২০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মনজুরুর রহমান ১৯৬৭ সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক—যা পরবর্তীতে পুবালী ব্যাংকে রূপান্তরিত হয়—সেখানে সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে ব্যাংকিং যাত্রা শুরু করেন। পুবালী ব্যাংক বেসরকারিকরণের পর তিনি ২৫ জানুয়ারি ১৯৮৫ থেকে ১৮ জানুয়ারি ১৯৮৬ পর্যন্ত প্রথম দফায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৩১ জুলাই ২০২০ থেকে তিনি আবারও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তার নেতৃত্বে ব্যাংকটি ধারাবাহিকভাবে আধুনিকায়ন, সম্প্রসারণ ও প্রবৃদ্ধির পথে অগ্রসর হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

তিনি বর্তমানে Rema Tea Company Limited–এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি পূর্বে LafargeHolcim Bangladesh Limited–এর স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের ঐতিহ্যবাহী কাজী বাড়ি পরিবারে জন্মগ্রহণ করেন মনজুরুর রহমান। তার পিতা মরহুম খান বাহাদুর মুখলেছুর রহমান ছিলেন একজন সফল চা-বাগান মালিক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন স্নাতক।

পুবালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদ মনজুরুর রহমানকে পুনর্নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে এবং ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় তার সফল নেতৃত্ব কামনা করেছে।

Scroll to Top