July 12, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে লাখো মানুষের ঢল

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যে লাখো মানুষের ঢল

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (৪ জুলাই, ২০২৬) সকাল থেকেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণে লাখো শোকাহত মানুষ সমবেত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বিশাল এই কমপ্লেক্সের মূল প্রাঙ্গণ এবং আশপাশের এলাকাজুড়ে মানুষের ঢল নেমেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শোক প্রকাশ ও শেষ শ্রদ্ধা জানাতে ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ গ্র্যান্ড মসাল্লা প্রাঙ্গণে আসতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে।

শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরানের কর্তৃপক্ষ। যানজট ও জনসমাগম নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তাঁর শেষকৃত্য উপলক্ষে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ রাজধানী তেহরানে সমবেত হয়েছেন।

সূত্রঃ এএফপি।

Scroll to Top