June 15, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • কক্সবাজারে ‘পাতলী খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে ‘পাতলী খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের আওতায় আজ শনিবার (১৩ জুন ২০২৬) কক্সবাজার সদরের পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারেক রহমান। পরে তিনি খালপাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন।

খাল খননের সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

Scroll to Top