স্পীকারের সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার

A Desk Report
Published: April 02, 2026 | 11:07 AM1 min read

ডেস্ক রিপোর্টঃ
বুধবার (১ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে হাইকমিশনার এ সময় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় তারা দুজনেই চলমান বিশ্ব সংকট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মত বিনিময় করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











