সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নেপাল রাষ্ট্রদূত

A Desk Report
Published: March 26, 2026 | 05:35 PM1 min read

আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার (২৫ মার্চ ২০২৬) সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও নেপাল-এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
Spread the word
Spread the word











