সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব কামরুজ্জামান কামরুল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

A Desk Report
Published: March 29, 2025 | 01:12 AM1 min read

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সুনামগঞ্জ-১ আসনের অন্তর্গত মধ্যনগর উপজেলায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব কামরুজ্জামান কামরুল। এতে মধ্যনগর উপজেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
Spread the word
Spread the word











