সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

A Desk Report
Published: February 19, 2025 | 06:58 PM1 min read

অনলাইন ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এত দিন তিনি সচিব পদমর্যাদায় ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুল আলমকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব পদে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো।
Spread the word
Spread the word











