শপথ নিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি গঠিত নতুন মন্ত্রিসভা

A Desk Report
Published: February 17, 2026 | 04:58 PM2 min read

নিজস্ব প্রতিবেদকঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। একইসঙ্গে বিএনপি গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।




মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজা, শেরে বাংলা নগরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কার্যক্রম শুরু হলো।
Spread the word
Spread the word











