শপথ নিলেন নতুন তিন উপদেষ্টা

A Desk Report
Published: November 10, 2024 | 07:52 PM1 min read

অনলাইন ডেস্কঃ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরো তিন উপদেষ্টা। তারা হলেন- তাঁরা হলেন, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আজ রোববার (১০ নভেম্বর, ২০২৪) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তারা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানো হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদ এবং এ বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।
নতুন তিন উপদেষ্টা শপথগ্রহণ করলেও, তাদের মন্ত্রণালয় বণ্টন এখনো হয়নি।
Spread the word
Spread the word











