রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

A Desk Report
Published: June 25, 2026 | 02:32 PM1 min read

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) রাজধানীর বঙ্গভবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। বঙ্গভবন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দীনেশ ত্রিবেদী বাংলাদেশের জন্য ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসনের সাবেক সংসদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত।
গত এপ্রিল মাসে ভারত সরকার তাঁকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। তিনি এ পদে দায়িত্ব পালন করবেন বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়ে।
Spread the word
Spread the word











