রংপুর-০৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন এনসিপির প্রার্থী আখতার হোসেন

A Desk Report
Published: December 29, 2025 | 06:37 PM1 min read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে রংপুর-০৪ আসনে চূড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের সদস্য সচিব জনাব আখতার হোসেন। তিনি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











