মেয়র পদে বসানোর বিষয় সুরাহা করার দাবিতে ইশরাকের বিরতিহীন অবস্থান কর্মসূচি শুরু

A Desk Report
Published: June 15, 2025 | 02:31 PM1 min read

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ রোববার (১৫ জুন, ২০২৫) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
তিনি জানিয়েছেন, এই দাবিতে নগর ভবনের সামনে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। তবে সাধারণ নাগরিকদের জরুরি সেবা বিশেষ তত্ত্বাবধানে চালু থাকবে।
Spread the word
Spread the word











