মেট্রোরেলের কর্মবিরতি প্রত্যাহার, টিকিট বিক্রি চলছে

A Desk Report
Published: March 17, 2025 | 03:02 PM1 min read

রবিবার (১৬ মার্চ, ২০২৫) রাতে এমআরটি পুলিশ সদস্যরা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে এই কর্মবিরতি ডেকেছিলেন মেট্রোরেল কর্মীরা। পরে এমআরটি পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর কাজে ফিরেছেন তারা।
সোমবার (১৭ মার্চ) ভোরে তারা কর্মবিরতি ঘোষণা করলেও আড়াইঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় ফের এককযাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে মন্ত্রণালয় একটি কমিটি করেছে। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে।’
“এরইমধ্যে এমআরটি পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মবিরতি যারা করছেন, তাদের সঙ্গে আমার একটু আগেই কথা হয়েছে। তারা কাজে ফিরবেন,’ বলেন তিনি।
Spread the word
Spread the word











