মুন্সিগঞ্জে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট নির্মাণের লক্ষ্যে ৫ উপদেষ্টার সভা

A Desk Report
Published: June 23, 2025 | 05:27 PM1 min read

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার শিমুলিয়া ফেরি ঘাটে আন্তর্জাতিক মানের একটি কন্টেইনার পোর্ট নির্মাণ করা হবে। এটি হবে বিশেষ ভাবে সৌন্দর্যমন্ডিত।
রোববার (২২ জুন) বিকেলে সরকারের স্বরাষ্ট্রসহ পাঁচ উপদেষ্টা শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউিটিএ’র ড্রেজার বেইজ ভবনের সন্মেলন কক্ষে এক যৌথ সাভা শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প এবং গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বানিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রনালয় এবং বেসাময়িক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
Spread the word
Spread the word











