ময়নামতি মেডিকেল কলেজে ছাত্রদলের মতবিনিময় ও ৩১ দফা রূপরেখা প্রচার

A Desk Report
Published: November 24, 2024 | 05:00 PM1 min read

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (২৩ নভেম্বর ২০২৪) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল এই মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ৩১ দফা রূপরেখা সম্বলিত বুকলেট, ছাত্রদলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি পুস্তিকা এবং শুভেচ্ছা স্মারক হিসেবে ছাত্রদলের লোগোযুক্ত কলম বিতরণ করা হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাসিবুল হাসান সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন।
Spread the word
Spread the word











