বেগম খালেদা জিয়া ভালো আছেন, লন্ডনে পরিবারের সাথে ঈদ করছেন : মির্জা ফখরুল

A Desk Report
Published: March 30, 2025 | 06:05 PM1 min read

অনলাইন ডেস্কঃ
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন ভালো আছেন বেগম খালেদা জিয়া। লন্ডনে পরিবারের সাথে ঈদ করছেন।’
গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এ কথা জানান।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন।’
মির্জা ফখরুল আরো বলেন, আজ সেখানে ঈদ উদযাপন হচ্ছে। পরিবারের সঙ্গে আট বছর পর উনি এই ঈদ উদযাপন করছেন। ‘দিস ইজ এ গুড থিংক ফর আস।’
কবে আসবেন বিএনপি চেয়ারপার্সন এ প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।’
Spread the word
Spread the word











