বীমা আইনের সংশোধনী নিয়ে আইডিআরএ ও বিআইএ’র ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত

A Desk Report
Published: December 17, 2025 | 01:00 PM1 min read

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) রোববার (১৪ ডিসেম্বর, ২০২৫) বীমা আইন, ২০১০-এর প্রস্তাবিত সংশোধনী নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর ওয়ার্কিং কমিটির সঙ্গে একটি সভা অনুষ্ঠিত করেছে।
আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিআইএ মনোনীত পাঁচ সদস্যের ওয়ার্কিং কমিটির মধ্যে তিনজন সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন— বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট আদিবা রহমান, নির্বাহী কমিটির সদস্য তায়েফ বিন ইউসুফ এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান রিজওয়ান উর রহমান। সভায় আইডিআরএ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বীমা আইন, ২০১০-এর সংশোধিত খসড়া বিষয়ে বিআইএ’র টেকনিক্যাল কমিটি কর্তৃক প্রস্তুতকৃত পর্যালোচনা ও প্রস্তাবনার ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
Spread the word
Spread the word











