বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের মেডিকেল টিম আসছে সন্ধ্যায়

A Desk Report
Published: July 24, 2025 | 04:08 PM1 min read

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে একটি জরুরি চীনা মেডিকেল টিম আজ বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।
আজ সকালে চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে, পাঁচজন বার্ন বিশেষজ্ঞ চীনা ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত জরুরি মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।’
পৌঁছানোর পর চিকিৎসক দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে, সেখানে তারা প্রয়োজনীয় সকল চিকিৎসা সেবা দিবেন এবং আহতদের বর্তমান শারীরিক অবস্থার মূল্যায়ন করবে।
সূত্রঃ বাসস।
Spread the word
Spread the word











