বিদেশি বিনিয়োগকারীদের মীরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন

A Desk Report
Published: April 07, 2025 | 06:56 PM1 min read

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর প্রথম দিনে বিদেশি বিনিয়োগকারীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সোমবার (৭ এপ্রিল ২০২৫) চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (National Special Economic Zone) পরিদর্শন করেছেন।






বিনিয়োগকারীরা এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পৌঁছান এবং দেশের অন্যতম বৃহৎ এই শিল্প অঞ্চলের অবকাঠামো, সুযোগ-সুবিধা এবং বিনিয়োগ সম্ভাবনা সরেজমিনে পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (BEZA)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং বিশদভাবে জোনটির উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।
Spread the word
Spread the word











