বিজিএমইএ-তে নন-বন্ডেড ওয়্যারহাউজের ব্যাক টু ব্যাক এলসি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

A Desk Report
Published: November 28, 2024 | 02:10 PM1 min read

মঙ্গলবার (২৬ নভেম্বর, ২০২৪) ঢাকার উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে নন-বন্ডেড ওয়্যারহাউজ প্রতিষ্ঠানসমূহ স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহের সময় ব্যাক টু ব্যাক এলসি খোলার ক্ষেত্রে বন্ড লাইসেন্সের বাধ্যবধকতা সংক্রান্ত সমস্যা ও তা সমাধানে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভার সভাপতিত্ব করেন বিজিএমইএ’র প্রশাসক মো: আনোয়ার হোসেন। বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য মো. শিহাবুদ্দোজা চৌধুরী এবং আসিফ আশরাফ সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিজিএমইএ ভুক্ত প্রতিষ্ঠানসমূহের মালিকগণ অংশগ্রহণ করেন, যারা উল্লিখিত সমস্যার সম্মুখীন হচ্ছেন।
Spread the word
Spread the word











