বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক অনুষ্ঠিত

A Desk Report
Published: June 17, 2025 | 03:11 PM1 min read

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সোমবার (১৭ জুন ২০২৫) বিএনপির মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। আলোচনায় একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, মানবাধিকার এবং নির্বাচনপূর্ব পরিবেশ নিয়ে মতবিনিময় করা হয়।
Spread the word
Spread the word











